ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

তিতাসে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

কুমিল্লার তিতাস উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তিতাস থানার একটি বিশেষ দল মোহনপুর গ্রামের আব্দুল হামিদের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে আরশাদ মিয়ার ছেলে আলাউদ্দিনকে (২৬) গ্রেপ্তার করা হয়। এসময় সেখান থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তারা পুনরায় সংঘবদ্ধ হয়ে অপরাধ শুরু করলে জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, এসআই আবুল বাসারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও আলাউদ্দিনকে হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের পলাতক সদস্য ওবায়দুল হক ও রেজাউলসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ: ৪ গুণ অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

তিতাসে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০১:১৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬