ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গোপালগঞ্জে বিএনপির তিন নেতা বহিষ্কৃত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তিন জন নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সকল প্রকার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার রাতে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এই বহিষ্কারাদেশ জারি করে।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম. এইচ. খান মঞ্জু। তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

একই অভিযোগে জেলা বিএনপির আরেক সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম সিরাজকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনিও গোপালগঞ্জ-২ আসনে দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এছাড়াও, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিবকেও একই কারণে বহিষ্কার করা হয়েছে। তিনি গোপালগঞ্জ-৩ আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও তারা নিজ নিজ আসন থেকে সরে না আসায় এবং দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিবেশী রাষ্ট্রের সার্বভৌমত্বকে সম্মান, তবে আগ্রাসন হলে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গোপালগঞ্জে বিএনপির তিন নেতা বহিষ্কৃত

আপডেট সময় : ১২:৫৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬