ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

কক্সবাজারের রামু উপজেলায় সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কাউয়ারখোপ ইউনিয়নের লামার পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশের একটি দল জানতে পারে যে কাউয়ারখোপ ইউনিয়নের লামার পাড়াস্থ চেয়ারম্যান বাড়ির পশ্চিমে মসজিদ পুকুর পাড় এলাকায় ১০ থেকে ১৫ জন ডাকাত ডাকাতির জন্য জড়ো হয়েছে। এই খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে মেহেদী হাসান (২০) ও জসিম উদ্দিন (২২) নামে দুই যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃত মেহেদী হাসান ও জসিম উদ্দিন রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকার বাসিন্দা। মেহেদী হাসান মৃত শফি আলমের ছেলে এবং জসিম উদ্দিন বাদশা মিয়ার ছেলে।

পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম হিসেবে ব্যবহৃত বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো – ধারালো কিরিচ, ছুরি, দা, লোহার হাতুড়ি, চাইনিজ কুড়াল, তালা কাটার যন্ত্র, প্লাস এবং চেইনযুক্ত বিশেষ লোহার যন্ত্র।

গ্রেপ্তার হওয়া এই দুই যুবকের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের কারাবন্দি জীবনের দুই দশক: এক কঠিন যাত্রার স্মরণ

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১১:১৪:২১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬