ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

জাতীয় নির্বাচন হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পর ৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে দেশটি ভারতীয় আধিপত্য থেকে মুক্তি লাভ করেছে।

বুধবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার তের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কমিশনার এবং সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ডা. তাহের এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা এতদিন স্বাধীন ছিলাম না। আমাদের নিজস্ব ভূখণ্ড ছিল, কিন্তু যারা সরকারে ছিলেন, তারা ভারতের সঙ্গে নতজানু সম্পর্ক রেখে দেশ পরিচালনা করেছেন। আমাদের তরুণরা জীবন ও রক্ত দিয়ে এই ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি এবং একটি নতুন বাংলাদেশ গড়েছি।”

ডা. তাহের আরও বলেন, ২০০১-০৬ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকাকালীন কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না। কিন্তু সরকার তাকে মিথ্যা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করেছিল এবং পরে দুর্নীতির অভিযোগ থেকে তাকে মুক্তি দেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের কারাবন্দি জীবনের দুই দশক: এক কঠিন যাত্রার স্মরণ

জাতীয় নির্বাচন হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ: ডা. তাহের

আপডেট সময় : ১০:৩৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬