ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

নির্বাচনী কর্মসূচিতে সিলেটে তারেক রহমান: শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে সিলেট সফর করছেন। সফরের শুরুতে বুধবার রাতে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারেক রহমান মাজার প্রাঙ্গণে পৌঁছান। সেখানে তিনি মাজার জিয়ারত করেন এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন। মাজার সংলগ্ন মসজিদে তিনি এশার নামাজও আদায় করেন।

এর আগে, তারেক রহমান সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন। নির্ধারিত সময়ে ফ্লাইটযোগে রাত ৮টা ১০ মিনিটে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

সফরসূচি অনুযায়ী, মাজার জিয়ারতের পর তারেক রহমান তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি সিলেটের বিরাইমপুর গ্রামে যাবেন। সেখানে মিলাদ মাহফিল, দোয়া এবং কেক কাটার আয়োজন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

নির্বাচনী কর্মসূচিতে সিলেটে তারেক রহমান: শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত

আপডেট সময় : ১০:৩৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬