ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

দুই যুগ পর ফেনীতে তারেক রহমানের জনসভা: ব্যাপক প্রস্তুতি ও উচ্ছ্বাস বিএনপিতে

দীর্ঘ দুই যুগ পর আগামী ২৫ জানুয়ারি ফেনীতে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই রাজনৈতিক সফরকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভা থেকে তিনি দলের ভবিষ্যৎ দিকনির্দেশনা এবং নতুন বার্তা দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল মঙ্গলবার রাতে তারেক রহমানের আগমন নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, ২৫ জানুয়ারি রবিবার দুপুর ৩টায় তারেক রহমান ঢাকা অথবা চট্টগ্রাম থেকে সড়কপথে ফেনীতে এসে জনসভায় যোগ দেবেন। এই জনসভাকে সফল করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফেনী-২ আসনের দলীয় প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন বলেন, “তারেক রহমানকে সর্বোচ্চ মর্যাদায় বরণ করে নেওয়া হবে। বেগম জিয়ার নিজ জেলার মাটি থেকে বিএনপির শক্তি বিশ্ববাসীকে দেখানো হবে এবং এই সমাবেশ ধানের শীষের পক্ষে জনমত তৈরি করবে। প্রতিটি অঙ্গসংগঠন স্লোগানে স্লোগানে ফেনীকে উত্তাল করে তুলবে। এই জনসভার মাধ্যমেই ১২ ফেব্রুয়ারির নির্বাচনী কার্যক্রমের সূচনা হবে এবং সেদিনই অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ধারিত হবে।”

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের দলীয় প্রার্থী রফিকুল আলম মজনু মন্তব্য করেছেন, “এই জনসভার ওপর অনেক কিছু নির্ভর করছে। ফেনীসহ আশপাশের কয়েকটি জেলার নির্বাচনী কার্যক্রমে এই সফর নতুন গতি আনবে। জনসভা যেন জনসমুদ্রে পরিণত হয়, সেভাবেই সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।”

দলটির কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু বলেন, “তারেক রহমান বীরের মতো দেশে ফিরে দেশের মানুষের মন জয় করেছেন। ফেনীর জনসভায় নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর ১৩টি আসনের সম্ভাব্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে বরণ করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে।” তিনি আরও সতর্ক করে বলেন, “আওয়ামী লীগ মাঠে নেই—এমন আত্মতুষ্টিতে ভোগা যাবে না, সবাইকে সতর্ক থাকতে হবে।”

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার শৃঙ্খলা রক্ষার ওপর জোর দিয়ে বলেন, “সমাবেশে শৃঙ্খলা বজায় রাখাই আমাদের প্রথম দায়িত্ব। কোন ইউনিট কোথায় অবস্থান করবে, তা জেলা বিএনপি নির্ধারণ করবে। নির্দেশনা অনুযায়ী সবাই প্রস্তুতি নেবে এবং গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।”

প্রসঙ্গত, তারেক রহমানের আগমন উপলক্ষে গত মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে শহরের রূপালী কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের কারাবন্দি জীবনের দুই দশক: এক কঠিন যাত্রার স্মরণ

দুই যুগ পর ফেনীতে তারেক রহমানের জনসভা: ব্যাপক প্রস্তুতি ও উচ্ছ্বাস বিএনপিতে

আপডেট সময় : ১০:২৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬