শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অবিলম্বে এই নির্বাচন আয়োজনের দাবিতে সুনামগঞ্জ জেলা ছাত্রশিবির বিক্ষোভ সমাবেশ করেছে। বুধবার জেলা শহরের কাজীর পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি আলফাত স্কয়ারে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলটি কাজীর পয়েন্ট থেকে বের হয়ে ট্রাফিক পয়েন্ট ও পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন বলেন, দীর্ঘ সময় ধরে শাকসু নির্বাচন বন্ধ থাকায় শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জোর দাবি জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম। এছাড়াও সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল হক জিসান এবং ছাতক উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ আহমদ সমাবেশে বক্তব্য দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক আবু সুফিয়ান ত্বোহা, প্রকাশনা সম্পাদক রাকাব আহমদ শিশির, শিক্ষা সম্পাদক সুমেল আহমদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 





















