ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

অন্তর্বর্তী সরকারের জন্য অগ্নিপরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল: ড. ইউনূস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোটকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ‘ধাপে ধাপে পরীক্ষা শুরু হলো’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই পরীক্ষার চূড়ান্ত ফল দেখা যাবে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা মেনেই সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল (বুধবার) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সভায় ড. ইউনূস এসব কথা বলেন। সভায় নির্বাচনকালীন সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ‘আজ থেকে আমাদের পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল।’ তিনি জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন কমিশনের নির্দেশনাই সবচেয়ে বড় নির্দেশ। ইসির নির্দেশনা মেনে সব পক্ষকে একযোগে কাজ করতে হবে, যাতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যায়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ড. ইউনূস জানান, নির্বাচনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কমান্ডের মূল ভূমিকায় থাকবে। তিনি বর্তমান পরিস্থিতি ও প্রস্তুতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করে আশাবাদ ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘এই মুহূর্তে যে পরিস্থিতি বিরাজ করছে এবং যে প্রস্তুতি রয়েছে, তাতে একটি সুন্দর নির্বাচন সম্ভব।’ তিনি বিশ্বাস করেন, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির বড় অংশ বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

অন্তর্বর্তী সরকারের জন্য অগ্নিপরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল: ড. ইউনূস

আপডেট সময় : ১০:১৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬