মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। তিনি জোর দিয়ে বলেন যে, বর্তমান বিএনপি সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং পুলিশ বাহিনীকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

রবিবার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর মনোবল পুনঃপ্রতিষ্ঠা এবং একটি দক্ষ ও আধুনিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার জনবল বৃদ্ধি সহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হলো পুরস্কার ও তিরস্কারের নীতি চালু করা। সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কৃত করার পাশাপাশি শৃঙ্খলাভঙ্গ ও অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে স্বস্তি ও শান্তি প্রতিষ্ঠা করা। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর ভূমিকা অগ্রগণ্য। তিনি উল্লেখ করেন যে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অন্য সব প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুতা-মোজা থাকবে দুর্গন্ধমুক্ত: রইলো কার্যকর টিপস

পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১২:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬