মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বারোপ

বান্দরবানের লামা উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে। শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা, মাতৃদুগ্ধের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্তন্যদান প্রক্রিয়াকে উৎসাহিত করার লক্ষ্যে এই সপ্তাহব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উইলিয়াম মেমোরিয়াল হলে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে এক আলোচনা সভার মধ্য দিয়ে এই সপ্তাহের উদ্বোধন করা হয়। ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সোলায়মান। সভাটি পরিচালনা করেন স্বাস্থ্য পরিদর্শক সমীরণ বড়ুয়া।

আলোচনা সভায় বক্তারা বলেন, মায়ের দুধ নবজাতকের জন্য সবচেয়ে আদর্শ ও পুষ্টিকর খাদ্য। এটি শিশুকে বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা দেয় এবং তাদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি, নিয়মিত স্তন্যদান মায়েদের স্তন ও ডিম্বাশয়ের ক্যানসারের ঝুঁকি কমাতেও সহায়ক। বক্তারা আরও উল্লেখ করেন যে, জন্মের পর থেকে প্রথম ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধই শিশুর জন্য পূর্ণাঙ্গ খাদ্য হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সকল স্তরের মানুষকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুতা-মোজা থাকবে দুর্গন্ধমুক্ত: রইলো কার্যকর টিপস

লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বারোপ

আপডেট সময় : ১২:৫০:০০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬