ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

দেশে হৃদরোগে মৃত্যুর অর্ধেকের বেশি উচ্চ রক্তচাপের কারণে: নিয়ন্ত্রণে অর্থায়নের তাগিদ

দেশে হৃদরোগে আক্রান্ত হয়ে যত মানুষের মৃত্যু হয়, তার অর্ধেকেরও বেশি ঘটে উচ্চ রক্তচাপের কারণে। ২০২৪ সালে হৃদরোগে ২ লাখ ৮৩ হাজার মৃত্যুর মধ্যে ৫২ শতাংশই উচ্চ রক্তচাপের ফল। উদ্বেগজনকভাবে উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগের প্রকোপ বেড়েই চলেছে। সম্প্রতি এক সাংবাদিক কর্মশালায় এসব তথ্য তুলে ধরে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়নের ওপর জোর দেওয়া হয়েছে।

বুধবার সকালে রাজধানীর বিএমএ ভবনে ‘উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: অগ্রগতি, বাধা এবং করণীয়’ শীর্ষক এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এই কর্মশালার আয়োজন করে। এতে প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন গণমাধ্যমের ২৬ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। প্রজ্ঞা’র প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল উচ্চ রক্তচাপের বর্তমান পরিস্থিতি ও নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

কর্মশালায় জানানো হয়, বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয় করা হয়। অর্থায়নের এই অপর্যাপ্ততা কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর এনসিডি কর্নারগুলোতে উচ্চ রক্তচাপের ওষুধের নিয়মিত সরবরাহ ব্যাহত করছে। ফলস্বরূপ, চাহিদা থাকা সত্ত্বেও তৃণমূল পর্যায়ে বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধ পর্যাপ্ত পরিমাণে নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, টেকসই অর্থায়নের মাধ্যমে সকল কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপের ওষুধের নিয়মিত প্রাপ্যতা নিশ্চিত করা গেলে উচ্চ রক্তচাপ এবং এ সংক্রান্ত অন্যান্য অসংক্রামক রোগ কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব। এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল অফিসার ডা. গীতা রানী দেবী বলেন, সরকার উচ্চ রক্তচাপের ওষুধের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে কাজ করে যাচ্ছে। আশা করা যায়, দ্রুতই সকল কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই সুবিধার আওতায় আসবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির বড় অংশ বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশে হৃদরোগে মৃত্যুর অর্ধেকের বেশি উচ্চ রক্তচাপের কারণে: নিয়ন্ত্রণে অর্থায়নের তাগিদ

আপডেট সময় : ১০:১৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬