ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

‘বিএনপি ক্ষমতায় এলে নারীরাই সবচেয়ে বেশি শান্তিতে থাকবেন’: রুহুল কুদ্দুস তালুকদার দুলু

আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশের নারীরা সবচেয়ে বেশি শান্তিতে ও নিরাপদে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির কেন্দ্রীয় নেতা ও নাটোর–২ (সদর ও নলডাঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও মর্যাদা রক্ষায় বিএনপি সবসময়ই আপসহীন ভূমিকা পালন করে আসছে।

বুধবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের মদনহাট পাবনা পাড়ায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থানীয় মহিলা দল এই সভার আয়োজন করে।

নারী উন্নয়নে বিএনপির দীর্ঘ মেয়াদী পরিকল্পনার কথা উল্লেখ করে দুলু বলেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী সমাজকে সবচেয়ে বেশি মূল্যায়ন করেছেন। তিনিই প্রথম নারী ও শিশুদের কল্যাণে পৃথক মন্ত্রণালয় গঠন করেছিলেন, যা ছিল দেশের ইতিহাসে নারী ক্ষমতায়নের পথে একটি মাইলফলক। বিএনপি সবসময়ই নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করেছে।”

দুলু আরও বলেন, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে নারীদের সামাজিক নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্মান ও আইনি অধিকার নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। নারীরা যেন ভয়হীন পরিবেশে নিজেদের মেধার বিকাশ ঘটাতে পারেন, সেই পরিবেশ তৈরি করাই হবে বিএনপির অন্যতম লক্ষ্য।

পিপরুল ইউনিয়ন মহিলা দলের নির্বাচন কমিটির সভাপতি রাশিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার তাসনুভা তাবাসসুম রাত্রী। এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং পিপরুল ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হুমায়ন শিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় স্থানীয় নারী নেত্রী ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের কারাবন্দি জীবনের দুই দশক: এক কঠিন যাত্রার স্মরণ

‘বিএনপি ক্ষমতায় এলে নারীরাই সবচেয়ে বেশি শান্তিতে থাকবেন’: রুহুল কুদ্দুস তালুকদার দুলু

আপডেট সময় : ১০:১১:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬