নবম জাতীয় পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে মিটিংয়ে বসেছে জাতীয় বেতন কমিশন। আজ দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের পুরনো ভবনের সম্মেলন কক্ষে কমিশনের সভা শুরু হয়েছে।
বিজ্ঞাপন
জানা গেছে, সভা শেষে আজ বিকেলে প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করা হবে। এ উপলক্ষে বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে।
কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সদস্যদের সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন জমা দেবেন। এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা।
এসআর
রিপোর্টারের নাম 















