ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

কেউ বিশৃংখলা করতে এলে জামায়াত ছাড় দেবে না

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেছেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা কোন বিশৃংখলা চাই না। কিন্তু আমাদের সঙ্গে কেউ কোন বিশৃংখলা করতে এলে আমরা ছাড় দেব না।

বুধবার সকালে রাজধানীর মিরপুর ৬০ ফিট রোডে বারেক মোল্লা এলাকায় আয়োজিত প্রতিবাদ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, এদেশের মানুষ আগামীতে জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। সুতরাং জামায়াত সব প্রস্তুতি নিয়েই আগামী নির্বাচন ও সন্ত্রাসীদের মোকাবেলা করবে ইনশাআল্লাহ।

জামায়াতে এ নেতা বলেন, এই পীরের বাগে জামায়াত-শিবিরের ঘাটি। এখানে কোন সন্ত্রাসের প্রশ্রয় দেওয়া হবে না। আগামীতে কোন সন্ত্রাস হলে তার পাল্টা জবাব দেওয়া হবে।

এর আগে মঙ্গলবার রাতে জামায়াত আমিরের নির্বাচনি এলাকায় ‘দলের নারী কর্মীদের হেনস্থা ও সন্ত্রাসী কায়দায় জামায়াত-শিবির নেতাকর্মীদের ওপ হামলা ও মারাত্মকভাবে আহত করার প্রতিবাদে’ এই মিছিলের আয়োজন করে দলটি। মিছিলটি পীরের বাগসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এতে ঢাকা মহানগর উত্তর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে মিরপুরে সন্ত্রাসী কায়দায় হামলায় মারাত্মকভাবে আহত দলীয় নেতাকর্মীদের দেখতে ইবনে সিনা কল্যাণপুর হাসপাতালে যাবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির বড় অংশ বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

কেউ বিশৃংখলা করতে এলে জামায়াত ছাড় দেবে না

আপডেট সময় : ১১:৪১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬