ঢাকা ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

তেল বিক্রির ৩০০ মিলিয়ন ডলার পেল ভেনেজুয়েলা, অর্থনীতিতে স্থিতিশীলতার প্রত্যাশা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলা সম্প্রতি তেল বিক্রি থেকে ৩০ কোটি মার্কিন ডলার হাতে পেয়েছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজ মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত কারাকাসের সঙ্গে ৫০ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ চুক্তির আওতায় এটিই প্রথম প্রাপ্ত অর্থ। তীব্র বৈদেশিক মুদ্রার সংকটে থাকা দেশটির অর্থনীতিতে এই অর্থ স্থিতিশীলতা আনতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

রোদ্রিগেজ আরও জানান, প্রাপ্ত এই অর্থ জাতীয় ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে বৈদেশিক মুদ্রা বাজারে ব্যবহার করা হবে। এর মূল লক্ষ্য হলো বাজারকে স্থিতিশীল রাখা এবং শ্রমিকদের আয় ও ক্রয়ক্ষমতা সুরক্ষিত করা। এর আগে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ভেনেজুয়েলা সরকার চারটি ব্যাংককে অবহিত করেছে যে কাতারের একটি অ্যাকাউন্টে জমা থাকা তেল বিক্রির এই ৩০ কোটি ডলার তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। এর ফলে ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রার সংকটে ভোগা দেশীয় কোম্পানিগুলোর কাছে ডলার বিক্রি করতে পারবে, যা তাদের কাঁচামাল ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণের মূল্য পরিশোধে সহায়তা করবে।

এদিকে, একই দিনে ডেলসি রোদ্রিগেজের ভাই এবং আইনপ্রণেতা জর্জে রোদ্রিগেজ জানিয়েছেন, দেশের প্রধান তেল আইন সংস্কারের একটি প্রস্তাব চলতি সপ্তাহেই প্রথমবারের মতো আলোচনায় আসতে পারে। তার মতে, প্রস্তাবিত কাঠামোটি মূলত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রশাসন আমলে চালু হওয়া অংশীদারিত্ব মডেলের ওপর ভিত্তি করে তৈরি হবে, যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি।

এর আগে গত সপ্তাহে ডেলসি রোদ্রিগেজ আইনপ্রণেতাদের বলেছিলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হাইড্রোকার্বন আইন সংশোধনের পক্ষে সরকার। বর্তমানে এই আইনে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ (PDVSA) নিয়ন্ত্রিত যৌথ উদ্যোগের জন্য একটি মাত্র চুক্তি কাঠামো রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে নতুন অংশীদারিত্বের জন্য ‘প্রোডাকটিভ পার্টিসিপেশন কন্ট্রাক্ট’ চালু করা হলেও এর শর্তাবলি সম্পূর্ণরূপে প্রকাশ করা হয়নি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রোদ্রিগেজ আরও মন্তব্য করেন যে, এসব চুক্তিই আসন্ন আইন সংস্কারে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধকালীন উত্তেজনার মাঝেও হরমুজ প্রণালীতে রেকর্ড সংখ্যক জাহাজ চলাচল

তেল বিক্রির ৩০০ মিলিয়ন ডলার পেল ভেনেজুয়েলা, অর্থনীতিতে স্থিতিশীলতার প্রত্যাশা

আপডেট সময় : ০৮:৪৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬