ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয়ে রাজশাহীর ডিসিকে প্রতারণা: যুবক গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয় দিয়ে রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) হোয়াটসঅ্যাপে বিভ্রান্তিকর বার্তা পাঠানো ও অর্থ দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকার সাভার থেকে সোমবার শামিম ওসমান নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির সাইবার পুলিশ সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রেপ্তারকৃত শামিম ওসমান নিজেকে লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে পরিচিত, সেই পরিচয়ে রাজশাহীর জেলা প্রশাসকের কাছে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। ওই বার্তায় তিনি উল্লেখ করেন, “রাজশাহীতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা যাবে না। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না।” একইসাথে তিনি জেলা প্রশাসকের কাছে মাসিক ‘কালেকশন’ সংক্রান্ত বিষয়ে জানতে চান এবং দ্রুত তার ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে এক লাখ টাকা পাঠানোর নির্দেশ দেন।

জেলা প্রশাসকের কাছে বার্তাটি সন্দেহজনক মনে হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি সিআইডিকে অবহিত করেন। এরপর সিআইডির একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ে এই প্রতারককে শনাক্ত করে এবং অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সিআইডি আরও জানায়, শামিম ওসমানের বিরুদ্ধে এর আগেও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ রয়েছে। রাজশাহীর বাঘা থানায় তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। গ্রেপ্তারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না এবং গ্রেপ্তারকৃত ব্যক্তি অন্য কোনো কর্মকর্তার পরিচয়ে প্রতারণা করেছেন কি না, সে বিষয়ে সাইবার পুলিশ সেন্টার তদন্ত চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির বড় অংশ বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয়ে রাজশাহীর ডিসিকে প্রতারণা: যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৩৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬