মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

শাহজালাল বিমানবন্দরসহ নীরব জোন: ২৫ জানুয়ারি থেকে হর্ন বাজালে কঠোর শাস্তি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এবং গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি থেকে এসব নির্দিষ্ট এলাকায় যানবাহনের হর্ন বাজালে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শব্দদূষণ নিয়ন্ত্রণে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং উল্লেখিত এলাকাগুলোয় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

ডিএমপি জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের নির্দিষ্ট কিছু এলাকা, গুলশান, বনানী, বারিধারা এবং নিকেতনকে নীরব এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই নির্দেশনার প্রধান লক্ষ্য হলো পরিবেশ দূষণ কমানো এবং এসব এলাকার বাসিন্দাদের জন্য একটি শান্ত ও নিরিবিলি পরিবেশ নিশ্চিত করা।

আগামী ২৫ জানুয়ারি থেকে এই নির্দেশনা কার্যকর হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ডিএমপি সতর্ক করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিবাসন সংকট মোকাবিলায় ইইউর জরুরি বৈঠক, সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে উত্তেজনা

শাহজালাল বিমানবন্দরসহ নীরব জোন: ২৫ জানুয়ারি থেকে হর্ন বাজালে কঠোর শাস্তি

আপডেট সময় : ১০:৪১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬