ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা, কমতে পারে উচ্চ গ্রেডের ভাড়া

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নবম জাতীয় বেতন কাঠামোতে (পে-স্কেল) সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া বৃদ্ধি নিয়ে বড় ধরনের দুঃসংবাদ অপেক্ষা করছে। বেতন কাঠামোর খসড়া অনুযায়ী, সব গ্রেডের চাকরিজীবীদের বাড়িভাড়া বাড়বে না, বরং কয়েকটি উচ্চ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে বাড়িভাড়া কমানোর সুপারিশ করা হচ্ছে। বেতন কমিশনের একটি সূত্র মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, প্রস্তাবিত বেতন কাঠামোতে ২০তম থেকে ৯ম গ্রেডে কর্মরত সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া আনুপাতিক হারে কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে, ৮ম থেকে ১ম গ্রেডের উচ্চ পদস্থ কর্মকর্তাদের বাড়িভাড়া হ্রাসের সম্ভাবনা রয়েছে। সূত্রমতে, ওপরের গ্রেডের কর্মকর্তাদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় বাড়িভাড়ার পরিমাণ কমানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

পে-কমিশনের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নতুন বেতন কাঠামোতে নিম্ন গ্রেডের কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে। তাদের বেতন তুলনামূলকভাবে কম হওয়ায়, অন্যান্য ভাতা বৃদ্ধির মাধ্যমে তাদের জীবনযাত্রার মান কিছুটা উন্নত করার প্রচেষ্টা করা হচ্ছে।

এদিকে, নবম জাতীয় পে-স্কেল চূড়ান্তকরণের লক্ষ্যে বেতন কমিশন আগামীকাল (বুধবার) বেলা ১২টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সম্মেলন কক্ষে শেষ সভা অনুষ্ঠিত করবে। এই সভার পর বেতন কাঠামোর সুপারিশমালা সরকারের কাছে জমা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে ‘শুভ উদ্বোধন’ ব্যানার, পুড়িয়ে দিল স্বেচ্ছাসেবক দল

সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা, কমতে পারে উচ্চ গ্রেডের ভাড়া

আপডেট সময় : ০৮:৫৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬