ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে ‘শুভ উদ্বোধন’ ব্যানার, পুড়িয়ে দিল স্বেচ্ছাসেবক দল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজশাহীর কুমারপাড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি পরিত্যক্ত কার্যালয়ের সামনে ‘শুভ উদ্বোধন’ লেখা একটি ব্যানার টাঙানো হয়েছে। শনিবার ভোরে এই ঘটনা ঘটে। ব্যানার টাঙানোর পর দুপুরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা ব্যানারটি খুলে আগুন দিয়ে পুড়িয়ে দেন।

স্থানীয় সূত্রমতে, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমানে পলাতক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠ বলে পরিচিত শামসুজ্জামান আওয়াল নগরীতে অবস্থান করছেন। তিনি আর্থিক সহায়তা দিয়ে নগর আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এই চেষ্টার অংশ হিসেবেই কুমারপাড়ায় দলীয় কার্যালয়ে ব্যানারটি টাঙানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

এলাকাবাসী জানান, রাতের অন্ধকারে ব্যানারটি লাগানো হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর শনিবার দুপুরে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যানারটি ছিঁড়ে ফেলেন এবং পুড়িয়ে দেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে মহানগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট বলেন, এই ঘটনার বিষয়ে সরকারি দলের মন্ত্রী, সংসদ সদস্য এবং দলের শীর্ষ নেতাদের বক্তব্য নেওয়া উচিত। তিনি এই মুহূর্তে আলাদাভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন বলেন, যারা বিগত ১৬ বছর ধরে হত্যা ও সন্ত্রাসের সঙ্গে জড়িত এবং বর্তমানে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের অন্ধকারে ব্যানারটি লাগানো হয়েছে। কারা এটি লাগিয়েছে, তা শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছি এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে ‘শুভ উদ্বোধন’ ব্যানার, পুড়িয়ে দিল স্বেচ্ছাসেবক দল

আপডেট সময় : ১০:৩৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬