ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

গোপালগঞ্জে গাঁজা পাচারকালে দুই মাদক কারবারি গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রায় ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা। সোমবার (১৯ জানুয়ারি) রাতে উপজেলার জয়নগর-ব্যাসপুর সড়কের মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ফেনীর ছাগলনাইয়া থানার দক্ষিণ আন্ধারমানিক গ্রামের নুরুল হুদার ছেলে মো. আবু তাহের (৪০) এবং একই থানার পূর্ব ছাগলনাইয়া গ্রামের আবুল কাসেমের ছেলে মো. নুরুল আলম (৪০)।

র‍্যাব-৬-এর একটি সূত্র জানিয়েছে, মাদকদ্রব্যের একটি বড় চালান কাশিয়ানী হয়ে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি মাইক্রোবাস সহ মো. আবু তাহের ও নুরুল আলমকে আটক করা হয়। পরবর্তীতে মাইক্রোবাসটি তল্লাশি করে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেফতারকৃত দুই মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘের ভূমিকার কড়া সমালোচনা ইরানের: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নীরবতা ভাঙার আহ্বান

গোপালগঞ্জে গাঁজা পাচারকালে দুই মাদক কারবারি গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

আপডেট সময় : ১০:৫৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬