গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আসন্ন জনসভা সফল করার লক্ষ্যে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪শে জানুয়ারি এই জনসভা অনুষ্ঠিত হবে।
রবিবার মাগরিবের নামাজের পর পলাশবাড়ী প্রেসকাবে জেলা শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী জনসভার প্রস্তুতি, সংগঠনের বর্তমান কার্যক্রম এবং জাতীয় রাজনীতি ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাও. জহুরুল হক, সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, জেলা সুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক একরামুল হক, পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির এবং কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, উপজেলা সেক্রেটারি সাখাওয়াত হোসেন, পৌর জামায়াতের আমির মাও. ইয়াহিয়া, নেতা আবু তালেব মাস্টারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা জনসভায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ এবং তা সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে, জনসভার বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর তারা জোর দেন।
রিপোর্টারের নাম 























