ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

মাদক সংশ্লিষ্টতায় বহিষ্কৃত মহিলা নেত্রী পলিকে জিজ্ঞাসাবাদের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মানিকগঞ্জ জেলা শাখার বহিষ্কৃত প্রচার সম্পাদক ও সাটুরিয়া উপজেলা শাখার সভাপতি রাহা মাহমুদা পলিকে মাদক সম্পৃক্ততার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হেফাজতে নিয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মানিকগঞ্জের জয়রা এলাকায় স্থানীয় কিছু ব্যক্তি পলিকে মাদক সেবনের দায়ে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে খবর দেন। খবর পেয়ে অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেন। বর্তমানে জব্দকৃত মাদকের সঙ্গে তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উপ-পরিচালক আরও জানান, জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে, তাকে ফাঁসানোর কোনো উদ্দেশ্য অন্য কেউ মাদক দিয়েছে কিনা, সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ২৩ সেপ্টেম্বর মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাহা মাহমুদা পলিকে দল থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে জমি দখল, মাদক সেবন ও ব্যবসা, প্রতিবেশীদের ওপর নির্যাতন এবং অনৈতিক সম্পর্কের মতো একাধিক অভিযোগ রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি ধর্মীয় নেতার

মাদক সংশ্লিষ্টতায় বহিষ্কৃত মহিলা নেত্রী পলিকে জিজ্ঞাসাবাদের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে

আপডেট সময় : ১০:৪০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬