ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সাড়ে পাঁচ মাসে কোরআন হেফজ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করল ৯ বছরের নুসরাত

মাত্র পাঁচ মাস এগারো দিনে পবিত্র কোরআন শরীফের ৩০ পারা হেফজ (মুখস্থ) সম্পন্ন করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে নয় বছর বয়সী নুসরাত জাহান ইভা। অল্প বয়সে এমন অভাবনীয় সাফল্য অর্জনের ফলে তাকে নিয়ে ব্যাপক আলোচনা ও প্রশংসা শুরু হয়েছে। মিরসরাইয়ের দারুল হুদা মহিলা মাদরাসা ও এতিমখানা থেকে এই অভাবনীয় কৃতিত্ব অর্জন করেছে নুসরাত।

এর আগে, নুসরাতের বড় ভাই হাফেজ ইফতেখার আলম ১১ মাসে কোরআন হেফজ সম্পন্ন করেছিলেন। এবার ছোট বোন নুসরাত তার চেয়েও কম সময়ে এই পবিত্র কাজ সম্পন্ন করে পরিবারের জন্য আরও বড় গৌরবের কারণ হয়েছে।

নুসরাত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বড়দইল ইউনিয়নের মিয়া বাড়ি গ্রামের ইদ্রিছ আলম মজুমদার ও নাছিমা আক্তার দম্পতির আদরের মেয়ে। নুসরাতের বাবা ইদ্রিছ আলম মিরসরাইয়ের বিএসআরএম কারখানায় চাকরির সূত্রে গত পাঁচ বছর ধরে উপজেলার বারইয়ারহাট এলাকায় বসবাস করছেন। সেখানেই নুসরাত তার হেফজ সম্পন্ন করেছে।

রোববার মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ সবক প্রদান ও দোয়া অনুষ্ঠানে নুসরাতের হাতে তার এই অসামান্য অর্জনের জন্য সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত সকলেই নুসরাতের মেধা ও অধ্যবসায়ের ভূয়সী প্রশংসা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

সাড়ে পাঁচ মাসে কোরআন হেফজ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করল ৯ বছরের নুসরাত

আপডেট সময় : ১০:১৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬