ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

নির্বাচনি ব্যয় নির্বাহে জনসহযোগিতা চাইলেন জামায়াত প্রার্থী, আলোচনায় মিরসরাই

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান তাঁর নির্বাচনি কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক সহযোগিতা চেয়েছেন। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে এক পোস্ট ও লাইভ ভিডিওর মাধ্যমে তিনি এই আহ্বান জানান। নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি অনুসরণ করে স্বচ্ছতার সঙ্গে নির্বাচনি ব্যয় নির্বাহের লক্ষ্যে তিনি এই সহযোগিতা কামনা করেন।

অ্যাডভোকেট ছাইফুর রহমান তাঁর পোস্টে উল্লেখ করেন, নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী একজন প্রার্থী প্রতি ভোটারের পেছনে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত ব্যয় করতে পারেন। এই নিয়ম অনুযায়ী, চট্টগ্রাম-১ আসনের মোট ভোটার সংখ্যার ভিত্তিতে তাঁর সর্বোচ্চ অনুমোদিত নির্বাচনি ব্যয়ের সীমা নির্ধারিত হয়েছে। তিনি আইনের কোনো ব্যত্যয় ঘটাতে চান না বলেও জানান।

ভোটারদের সঙ্গে যোগাযোগ স্থাপন, প্রচার-প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম পরিচালনায় প্রচুর অর্থ প্রয়োজন হয় বলে তিনি মন্তব্য করেন। তাঁর মতে, একটি সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক প্রচারণার জন্য এই ব্যয় অপরিহার্য।

তিনি জানান, ইতোমধ্যে অনেক শুভাকাঙ্ক্ষী তাঁকে নৈতিক ও আর্থিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন। যারা বৈধ ও নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনি প্রচারে সহযোগিতা করতে ইচ্ছুক, তাদের তিনি স্বাগত জানিয়েছেন।

নির্বাচনি কার্যক্রমের প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি উল্লেখ করেছেন, তাঁর নির্বাচনি প্রচার ও গণসংযোগে আর্থিকভাবে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন অনেকে এবং যারা সহযোগিতা করতে চান, তারা এতে অংশ নিতে পারেন। এই সহযোগিতার সুবিধার্থে তিনি তাঁর সোনালী ব্যাংক, মিরসরাই শাখার হিসাব নম্বর এবং ব্যক্তিগত বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করেছেন। প্রতিটি লেনদেনের তথ্য তিনি তাৎক্ষণিকভাবে হালনাগাদ করবেন বলেও জানিয়েছেন।

এই পোস্টটি প্রায় চার দিন আগে প্রকাশিত হলেও সম্প্রতি নেটিজেনদের দৃষ্টিগোচর হলে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নামে প্রতারণা: মন্ত্রণালয় থেকে কঠোর হুঁশিয়ারি, আইনি পদক্ষেপ

নির্বাচনি ব্যয় নির্বাহে জনসহযোগিতা চাইলেন জামায়াত প্রার্থী, আলোচনায় মিরসরাই

আপডেট সময় : ১০:১১:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬