ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা: চীনা সম্মতির অপেক্ষায় বাংলাদেশ, যাচাই করছে বিশেষজ্ঞ দল

দেশের উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও পানিসম্পদ ব্যবস্থাপনায় যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের চূড়ান্ত সম্মতির অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। প্রকল্পটির প্রয়োজনীয় সব নথিপত্র ইতোমধ্যে বেইজিংয়ের কাছে পাঠানো হয়েছে এবং অর্থায়ন সংক্রান্ত চূড়ান্ত আলোচনাও সম্পন্ন হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রোববার নীলফামারীতে এক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন।

উপদেষ্টা জানান, বর্তমানে চীনা সরকারের একটি বিশেষজ্ঞ দল তিস্তা মহাপরিকল্পনার কারিগরি, আর্থিক ও বাস্তবায়ন কাঠামো নিবিড়ভাবে যাচাই-বাছাই করছে। এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত সম্মতি মিললেই দেশের সর্ববৃহৎ এই উন্নয়ন প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি, সেচব্যবস্থা, বন্যা নিয়ন্ত্রণ ও সামগ্রিক পরিবেশগত ভারসাম্যে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে। এটি কেবল একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ খুলে দেবে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব শুধু সরকারের একার নয়, জনগণের সম্মিলিত অংশগ্রহণ ও সচেতন ভূমিকাও এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) আবু জাফর। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় দেশব্যাপী এই প্রচারণামূলক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নামে প্রতারণা: মন্ত্রণালয় থেকে কঠোর হুঁশিয়ারি, আইনি পদক্ষেপ

তিস্তা মহাপরিকল্পনা: চীনা সম্মতির অপেক্ষায় বাংলাদেশ, যাচাই করছে বিশেষজ্ঞ দল

আপডেট সময় : ০৯:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬