ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিনিয়র সিভিল জজ আদালতে আবেদন করেছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার।
ইউএনও আবু বকর সরকারের দায়ের করা আবেদনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী বিধি লঙ্ঘন করে ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থনে একটি জনসভা আয়োজন করা হয়। এই জনসভা আয়োজনের দায়ে আয়োজক জুয়েল মিয়াকে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৪০ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া, আবেদনে আরও বলা হয়েছে, দায়িত্ব পালনকালে কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান এবং বিচারিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টির মতো অভিযোগও রয়েছে। ইউএনও আবু বকর সরকার এসব কর্মকাণ্ডকে নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিনিয়র সিভিল জজ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন।
ইউএনও আবু বকর সরকার আরও জানান, এর আগে গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রুমিন ফারহানার এক সমর্থক আশিকুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
রিপোর্টারের নাম 























