ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে ট্রান্সফরমার প্রতিস্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে পল্লী বিদ্যুতের লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল করিম (৩৮) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার সলঙ্গা ইউনিয়নের চৌবিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল সলঙ্গার চড়িয়া উজির শাওপাড়া গ্রামের মৃত ওমর আলী শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুৎ সমিতিতে দৈনিক হাজিরার ভিত্তিতে গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে সলঙ্গা পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান আতিকের সহযোগী হিসেবে চৌবিলা গ্রামে একটি ট্রান্সফরমার পুনঃস্থাপনের কাজে অংশ নেন রেজাউল। খুঁটিতে উঠে কাজ করার সময় সংশ্লিষ্ট লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে বলে ধারণা করা হলেও, অসাবধানতাবশত পাশের অন্য একটি সচল লাইনের সংস্পর্শে চলে আসেন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মরদেহ খুঁটিতে ঝুলে থাকে। পরে সহকর্মীরা দ্রুত বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে সংযোগ বিচ্ছিন্ন করলে স্থানীয়দের সহায়তায় মরদেহ নিচে নামানো হয়।

এদিকে, একজন সাধারণ গাছ কাটা শ্রমিককে দিয়ে কেন ট্রান্সফরমার প্রতিস্থাপনের মতো কারিগরি কাজ করানো হচ্ছিল, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে সলঙ্গা পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। এমনকি ভারপ্রাপ্ত এজিএম (জুনিয়র ইঞ্জিনিয়ার) জিলাল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোজিৎ নন্দী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। শ্রমিকের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

সিরাজগঞ্জে ট্রান্সফরমার প্রতিস্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৮:৩১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬