ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সুনামগঞ্জ-১ আসনে সব জল্পনার অবসান ঘটিয়ে কামরুজ্জামান কামরুলই বিএনপির চূড়ান্ত প্রার্থী

দীর্ঘদিনের জল্পনা-কল্পনা ও নাটকীয়তার পর অবশেষে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-তাহিরপুর-জামালগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। দলের হাইকমান্ডের এই সিদ্ধান্তে আসনটির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

এর আগে এই আসনে দলীয় মনোনয়ন ঘিরে বেশ কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। প্রথম দফায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হকের নাম ঘোষণা করা হয়। তাকে দলীয় মনোনয়নের চিঠিও দেওয়া হয়েছিল।

তবে গত ২৮ ডিসেম্বর মনোনয়ন দাখিলের শেষ মুহূর্তে বিএনপির মহাসচিব স্বাক্ষরিত আরেকটি মনোনয়নপত্র কামরুজ্জামান কামরুলের নামে পাঠানো হয়। সে সময় দলীয় সূত্র থেকে জানানো হয়, সুনামগঞ্জ-১ আসনে দুই জনকেই দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয় যে, কে হচ্ছেন দলের চূড়ান্ত প্রার্থী। চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক আড্ডায় এ নিয়ে চলে নানা জল্পনা। অবশেষে সকল সংশয়ের অবসান ঘটিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব কামরুজ্জামান কামরুলকেই সুনামগঞ্জ-১ আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিয়েছে। ইতোমধ্যে দলীয় মহাসচিব স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নের চিঠি তার হাতে পৌঁছেছে।

চূড়ান্ত মনোনয়নের চিঠি হাতে পেয়ে কামরুজ্জামান কামরুল তার প্রতিক্রিয়ায় বলেন, “এই মনোনয়ন আমি সুনামগঞ্জ-১ আসনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি উৎসর্গ করছি। তাদের নিরলস ত্যাগ ও সহযোগিতার কারণেই আজ আমি এ মনোনয়ন অর্জন করতে পেরেছি। আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।” তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

সুনামগঞ্জ-১ আসনে সব জল্পনার অবসান ঘটিয়ে কামরুজ্জামান কামরুলই বিএনপির চূড়ান্ত প্রার্থী

আপডেট সময় : ০৮:২৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬