ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগের শুনানি শেষে গত রোববার তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর ফলে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনগত বাধা থাকলো না।
এর আগে, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলে, তার দ্বৈত নাগরিকত্ব রয়েছে এমন অভিযোগ এনে ইসিতে আপিল আবেদন জমা পড়ে। আপিলকারী মিন্টুর প্রার্থিতা বাতিলের আবেদন জানিয়েছিলেন।
তবে, নির্বাচন কমিশন শুনানি শেষে আপিল আবেদনটি নামঞ্জুর করে। ইসি জানায়, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বরের মধ্যেই আব্দুল আউয়াল মিন্টু তার দ্বৈত নাগরিকত্ব বাতিলের জন্য আবেদন করেছিলেন এবং নির্ধারিত ফি জমা দিয়েছিলেন। এই তথ্য যাচাই করে কমিশন তার প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্ত নেয়।
রিপোর্টারের নাম 























