নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে কুড়িগ্রাম-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে এই ঘোষণা দেয় ইসি।
এর আগে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে জেলা রিটার্নিং অফিসার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বাতিল করেছিলেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।
প্রাথমিকভাবে বিদেশি নাগরিকত্ব বাতিলের প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে জমা দিতে না পারায় তার মনোনয়নপত্র কমিশনের পক্ষ থেকে নিষ্পত্তিহীন রাখা হয়েছিল। তবে, আজ (রবিবার) আপিল শুনানিতে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই শেষে কমিশন চূড়ান্তভাবে তার প্রার্থিতা বৈধ বলে রায় দেয়।
রিপোর্টারের নাম 























