ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

কাশিয়ানীতে বিদ্যুতের ফাঁদে দাদি-নাতিসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে বোরো ধানের চারা রক্ষায় পাতা বিদ্যুতের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতি ও এক প্রতিবেশীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তার নাতি সজীব শিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তেঁতুলিয়া গ্রামের সজীব শিকদারের বাড়ির পাশে বোরো ধানের চারা ইঁদুরের উপদ্রব থেকে রক্ষায় বিদ্যুতের তার দিয়ে একটি ফাঁদ পাতা হয়েছিল। শনিবার রাতে ওই তারের লিকেজ থেকে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হয়। নাতিকে বাঁচাতে দ্রুত ছুটে যান তার দাদি রাহেলা বেগম। এ সময় তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে দাদি-নাতিকে বাঁচাতে প্রতিবেশী ইরান শিকদার এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় শিশু সাইফানকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

কাশিয়ানীতে বিদ্যুতের ফাঁদে দাদি-নাতিসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৭:০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬