ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

নির্বাচন সামনে রেখে রাজশাহীর সীমান্তে বিদেশি অস্ত্র উদ্ধার, বিজিবির নিরাপত্তা পরিকল্পনা ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই অভিযানে পার্শ্ববর্তী দেশ থেকে পাচার করা দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে বিজিবির রাজশাহী সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন রাজশাহী বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলো যুক্তরাষ্ট্র নির্মিত।

বিজিবি পরিচালক আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবেই গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর তিনটি বিশেষ টহল দল কাটাখালী সীমান্ত এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে সীমান্তবর্তী ১০ নম্বর পদ্মার চর এলাকায় মাটির নিচে পুঁতে রাখা একটি ব্যাগ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় মালিকবিহীন এই অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রী কাটাখালী থানায় জমা দেওয়া হবে। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহীতে বিজিবির একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, জেলার ৯টি উপজেলা ও একটি সিটি কর্পোরেশন আওতাধীন ছয়টি সংসদীয় আসনে ২৮টি প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, দুই প্লাটুন কেন্দ্রীয় রিজার্ভ, কে-৯ ইউনিট এবং পদ্মা নদীতে সাতটি স্পিডবোট ও ফাস্ট পেট্রোল ক্রাফট মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

এছাড়া, সীমান্তবর্তী ১৬টি বিওপিতে প্রতিটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভসহ মোট ৭০০ জনের বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে ১১টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হবে। আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে সব নির্বাচনী এলাকায় বিজিবির মোতায়েন কার্যক্রম সম্পন্ন হবে বলেও জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নামে প্রতারণা: মন্ত্রণালয় থেকে কঠোর হুঁশিয়ারি, আইনি পদক্ষেপ

নির্বাচন সামনে রেখে রাজশাহীর সীমান্তে বিদেশি অস্ত্র উদ্ধার, বিজিবির নিরাপত্তা পরিকল্পনা ঘোষণা

আপডেট সময় : ০৭:০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬