ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

সিলেটে গভীর রাতে মোটরসাইকেল দুর্ঘটনা: দুই তরুণের মর্মান্তিক মৃত্যু

সিলেট মহানগরীর তালতলা এলাকায় শনিবার গভীর রাতে এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ প্রাণ হারিয়েছেন। নিহতরা সম্পর্কে একে অপরের মামাতো ও ফুফাতো ভাই। শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সিলেট নগরের মির্জাজাঙাল এলাকার বাসিন্দা ইমন দাস এবং জিন্দাবাজার এলাকার বাসিন্দা গৌরাঙ্গ দাসের ছেলে দীপ্ত দাস। এদের মধ্যে দীপ্ত দাস একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে ওই মোটরসাইকেলটি তালতলা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা দুই তরুণ ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তালতলা শাখার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন। পরে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, নিহতদের মরদেহ বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ঠিক কী কারণে বা কীভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

হাসপাতাল সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের হাসপাতালে নিয়ে এলেও ঘটনার বিস্তারিত কারণ তখন জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সফরে ইবাদত: মুসাফিরের জন্য নামাজ ও রোজার শরয়ী বিধান

সিলেটে গভীর রাতে মোটরসাইকেল দুর্ঘটনা: দুই তরুণের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৫:৫০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬