ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

সুনামগঞ্জে শিশু সাংবাদিকতা কর্মশালা সম্পন্ন: গুজব প্রতিরোধে সচেতনতার আহ্বান

সুনামগঞ্জে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করে এবং সনদপত্র লাভ করে। সমাপনী অনুষ্ঠানে বক্তারা প্রযুক্তিনির্ভর যুগে গুজব ও মিথ্যা তথ্য থেকে দূরে থাকার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে শিশুদের সচেতন থাকার আহ্বান জানান।

জেলা সমাজসেবা কমপ্লেক্সের হলরুমে গত শনিবার শুরু হওয়া এই কর্মশালা রোববার বিকেলে শেষ হয়। সমাপনী আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক সুচিত্রা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রশিক্ষক মো. মনির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক সুচিত্রা রায় বলেন, আমরা উন্নত প্রযুক্তির যুগে বাস করছি। যদিও এখন সবকিছু সহজ মনে হয়, এই প্রশিক্ষণ তোমাদের ভিত্তি গড়ে দেবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান পরবর্তী পেশাগত জীবনে বিশেষ কাজে আসবে। তিনি আরও বলেন, প্রযুক্তির কল্যাণে সাংবাদিকতা এখন সহজ হয়েছে, কিন্তু একই সঙ্গে অনেক গুজব ও মিথ্যা তথ্যও ছড়িয়ে পড়ছে। এই বিষয়ে তোমাদের সচেতন হতে হবে। শুরুতেই তোমরা এই প্রশিক্ষণ পাওয়ায় ভাগ্যবান। এসব প্রশিক্ষণ তোমাদের গুজব ও মিথ্যা তথ্য থেকে দূরে থাকার সুযোগ করে দেবে। কিভাবে একটি সংবাদ ও লেখা উপস্থাপন করতে হবে, তা এই প্রশিক্ষণে হাতে-কলমে শেখানো হয়েছে।

কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা নিজেরা এই পেশায় না থাকলেও পরবর্তী জীবনে সচেতনতা ও অগ্রসর কাজে এগিয়ে থাকবে, হালনাগাদ থাকবে। সবসময় নিজেকে এগিয়ে রাখবে। তিনি সুনামগঞ্জে বাল্যবিবাহের প্রবণতা রোধে কোমলমতি প্রশিক্ষণার্থীদের সচেতন থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন বলেন, সাংবাদিকতার মতো একটি বিশেষ প্রশিক্ষণ পেয়ে তোমরা ভাগ্যবান। প্রান্তিক শিশুদের অধিকার, স্কুলের শিশুদের সমস্যা, সম্ভাবনা, সৃজনশীলতা ও সংকট নিয়ে কাজ করার বহু সুযোগ পাবে। এতে তোমাদের নিজেদের যেমন উপকার হবে, তেমনি তোমাদের প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের অন্য শিশুদেরও উপকারে আসবে। এই প্রশিক্ষণ আগামী দিনে তোমাদের নাগরিক অধিকার ও কর্তব্য স্মরণ করিয়ে যথাযথ কাজ করতে উৎসাহিত করবে।

সমাপনী অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারীকে সনদপত্র প্রদান করা হয়। এরপর প্রশিক্ষণার্থী শিশু জুবিন তালুকদার কবিতা আবৃত্তি করে শোনায়। কর্মশালায় সুনামগঞ্জ জেলা শহরসহ বিভিন্ন উপজেলার স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে শিশু অধিকার নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সফরে ইবাদত: মুসাফিরের জন্য নামাজ ও রোজার শরয়ী বিধান

সুনামগঞ্জে শিশু সাংবাদিকতা কর্মশালা সম্পন্ন: গুজব প্রতিরোধে সচেতনতার আহ্বান

আপডেট সময় : ০৫:৪৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬