ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

পিরোজপুরে বিএনপির আদর্শে উদ্বুদ্ধ হয়ে শতাধিক সনাতন ধর্মাবলম্বীর যোগদান

পিরোজপুরের নেছারাবাদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ এবং তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার প্রতি সংহতি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন শতাধিক সনাতন ধর্মাবলম্বী। শনিবার রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাটাপিটানিয়া আনন্দবাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তারা দলটিতে যোগদান করেন।

পিরোজপুর-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের সমর্থনে নির্বাচনী সেন্টার কমিটি গঠন উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আজহারুল ইসলাম টুটুল।

সমাজসেবক ও শিক্ষানুরাগী সুভাষ চন্দ্র হালদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মহাসিন রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম বাহাদুর, বলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত শিক্ষক মো. এনামুল হক রতন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. মাহমুদুল হাসান বাবু এবং সুটিয়াকাঠী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রুহুল আমীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

যোগদানকারী সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে সুভাষ চন্দ্র হালদার তার বক্তব্যে বলেন, “আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছি। তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাংলাদেশকে একটি আধুনিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখায়। এই লক্ষ্য বাস্তবায়নে বিএনপির কোনো বিকল্প নেই।”

বলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. এনামুল হক রতন বলেন, নেছারাবাদ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় অংশ বসবাস করে। তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, সাধারণ মানুষ জাতীয়তাবাদী আদর্শের প্রতি আস্থাশীল। এই যোগদান আগামী দিনে দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আজহারুল ইসলাম টুটুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করে। তারেক রহমানের ৩১ দফা আজ দেশের মানুষের মুক্তির সনদে পরিণত হয়েছে। সেই আধুনিক ও বৈষম্যহীন রাজনীতির আদর্শে উদ্বুদ্ধ হয়েই আজ বলদিয়া ইউনিয়নের শতাধিক সনাতন ধর্মাবলম্বী ভাই-বোন বিএনপিতে শামিল হয়েছেন। আমরা তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সফরে ইবাদত: মুসাফিরের জন্য নামাজ ও রোজার শরয়ী বিধান

পিরোজপুরে বিএনপির আদর্শে উদ্বুদ্ধ হয়ে শতাধিক সনাতন ধর্মাবলম্বীর যোগদান

আপডেট সময় : ০৫:২৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬