ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

হবিগঞ্জ-১ আসনে ভোটের উত্তাপ: স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাতের অনড় অবস্থানে ত্রিমুখী লড়াইয়ের আভাস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে নির্বাচনি উত্তাপ ক্রমে তুঙ্গে উঠছে। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, এই আসনের রাজনৈতিক সমীকরণ ততই জটিল হয়ে দাঁড়াচ্ছে। স্থানীয় সচেতন ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, শেষ পর্যন্ত এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ত্রিমুখী।

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়ার নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে কেউ কেউ দাবি করছেন, তিনি বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে মাঠ ছেড়ে দিয়েছেন। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে শেখ সুজাত মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনি লড়াইয়ে থাকার বিষয়ে নিজের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তার এই সিদ্ধান্তে নির্বাচনি মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে।

রাজনৈতিক সূত্রমতে, সম্প্রতি রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক উচ্চপর্যায়ের সাক্ষাৎকারে শেখ সুজাত মিয়া নির্বাচনে থাকার পক্ষে তার জোরালো যুক্তি তুলে ধরেন। ওই বৈঠকে বিএনপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে, দলটির পক্ষ থেকে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হলেও শেখ সুজাত তার সুদীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনের ত্যাগ ও তৃণমূলের সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের বিষয়টি তুলে ধরেন। নানা প্রতিকূলতা ও বিতর্কের মাঝেও তিনি নির্বাচনি লড়াইয়ে শেষ পর্যন্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশ্লেষকদের মতে, শেখ সুজাত মিয়া নির্বাচনি ময়দানে অনড় থাকলে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়ার জন্য জয়ের পথ পাড়ি দেওয়া বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়বে। কারণ, শেখ সুজাত এই অঞ্চলের একজন পোড় খাওয়া রাজনীতিবিদ এবং তৃণমূল পর্যায়ে তার শক্তিশালী ভিত্তি রয়েছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহজাহান আলীর সঙ্গে ড. রেজা কিবরিয়ার টক্কর হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যা সাধারণ ভোটারদের মাঝে ‘বাঘে-সিংহে’ লড়াই হিসেবে আলোচিত হচ্ছে।

তবে শেষ পর্যন্ত যদি শেখ সুজাত মিয়া নির্বাচনি মাঠ থেকে সরে দাঁড়ান, তবে লড়াইটি সরাসরি ড. রেজা কিবরিয়া বনাম মো. শাহজাহান আলীর মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়বে। এই দ্বিমুখী লড়াইয়েই নির্ধারিত হবে হবিগঞ্জ-১ আসনের আগামী দিনের জনপ্রতিনিধি কে হচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে বাহুবল ও নবীগঞ্জ এলাকার ভোটারদের মাঝে টানটান উত্তেজনা ও কৌতূহল বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সফরে ইবাদত: মুসাফিরের জন্য নামাজ ও রোজার শরয়ী বিধান

হবিগঞ্জ-১ আসনে ভোটের উত্তাপ: স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাতের অনড় অবস্থানে ত্রিমুখী লড়াইয়ের আভাস

আপডেট সময় : ০৫:২২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬