ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

তারেক রহমানের হবিগঞ্জ সফর সফল করতে মাধবপুরে বিএনপির প্রস্তুতি সভা

আগামী ২২ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক তৎপরতা শুরু করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় জনসভা সফল করার লক্ষ্যে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে মাধবপুরে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস.এম. ফয়সল।

বক্তব্যকালে প্রধান অতিথি বলেন, আগামী ২২ জানুয়ারির জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে। তৃণমূল পর্যায়ের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই জনসভা হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক বিশাল মাইলফলক।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. শাহজাহান এবং সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমদ। জনসভার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি সদস্য আলাউদ্দিন আল রনি, এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান।

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিএনপি নেতা আরজু মিয়া, ইউপি চেয়ারম্যান মীর খুরশেদ আলম, সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, ফিরোজ মিয়া, সুমন চৌধুরী, হাজী অলিউল্লাহ, আবেদ মাস্টার, বজলুর রহমান ভূইয়া ও আফজল মিয়া মহালদারসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভায় বক্তারা জনসভা সফল করতে ওয়ার্ড পর্যায় পর্যন্ত গণসংযোগ ও প্রচার-প্রচারণা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সফরে ইবাদত: মুসাফিরের জন্য নামাজ ও রোজার শরয়ী বিধান

তারেক রহমানের হবিগঞ্জ সফর সফল করতে মাধবপুরে বিএনপির প্রস্তুতি সভা

আপডেট সময় : ০৫:১৯:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬