ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, এলাকায় চরম উত্তেজনা

মাদারীপুরের ডাসার উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত আব্বাস চৌধুরী (৪৫) মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে তার মৃত্যু হয়। এই মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পুনরায় বড় ধরনের সংঘাতের আশঙ্কায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

নিহত আব্বাস চৌধুরী উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের মৃত মোসলেম চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাতিয়াল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত বুধবার (১৪ তারিখ) প্রতিপক্ষ আনোয়ার জমাদ্দারের অনুসারীরা আব্বাস চৌধুরীর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়।

ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় প্রেরণের পরামর্শ দেন। সেখানে কয়েক দিন নিবিড় পর্যবেক্ষণে থাকার পর অবশেষে রবিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে আব্বাস চৌধুরীর মৃত্যুর সংবাদ গ্রামে পৌঁছানোর পর থেকেই পরিস্থিতি থমথমে হয়ে উঠেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা পাল্টা হামলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আব্বাস চৌধুরীর মৃত্যুর ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সফরে ইবাদত: মুসাফিরের জন্য নামাজ ও রোজার শরয়ী বিধান

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, এলাকায় চরম উত্তেজনা

আপডেট সময় : ০৪:৫৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬