ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আহত, হাসপাতালে ভর্তি

ঠাকুরগাঁও জেলা সদরের আমতলি এলাকায় এক সড়ক দুর্ঘটনায় স্থানীয় সাংবাদিক ফজলে ইমাম বুলবুল গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে প্রয়োজনীয় কিছু নথিপত্র ফটোকপি করার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে আমতলি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার ডান পায়ে মারাত্মক চোট লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে এই ঘটনায় বাইসাইকেল আরোহী অক্ষত রয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। ফজলে ইমাম বুলবুলের দ্রুত আরোগ্য কামনায় তার সহধর্মিণী ও পরিবারের সদস্যরা সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আহত, হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৪:৫৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬