ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সিলেটে ট্রেনের ধাক্কায় খাদে পড়ে হাতি গুরুতর আহত, উদ্ধার তৎপরতা চলমান

সিলেটের দক্ষিণ সুরমায় চলন্ত ট্রেনের ধাক্কায় একটি হাতি গুরুতর আহত হয়ে গভীর খাদে পড়ে গেছে। শনিবার রাতে উপজেলার শিববাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে হাতির পিঠে থাকা মাহুতও (রাখাল) আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে অন্ধকারের মধ্যে রেললাইনের পাশ দিয়ে হাতিটি নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় একটি ট্রেন হাতিটিকে সজোরে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গভীর খাদে ছিটকে পড়ে। ট্রেনের প্রচণ্ড আঘাতে হাতিটি গুরুতর জখম হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা বন বিভাগ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। সংবাদ পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বর্তমানে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে হাতিটিকে খাদ থেকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, হাতিটির অবস্থান শনাক্ত করা হয়েছে। সেটিকে নিরাপদে খাদ থেকে ওপরে তোলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও কারিগরি সহায়তা নেওয়া হচ্ছে। হাতিটি অত্যন্ত ভারী এবং দুর্ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। তবে হাতিটিকে দ্রুত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট সকল পক্ষ তৎপর রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

সিলেটে ট্রেনের ধাক্কায় খাদে পড়ে হাতি গুরুতর আহত, উদ্ধার তৎপরতা চলমান

আপডেট সময় : ০৪:৩১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬