ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

শায়েস্তাগঞ্জে তারেক রহমানের জনসভা: মাঠ পরিদর্শন ও প্রস্তুতির তদারকিতে জি কে গউছ

আগামী ২২ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। এই জনসভাকে সফল করতে এবং মাঠের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করতে রোববার শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের মাঠ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।

রোববার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিনি জনসভাস্থল অবস্থান করেন এবং মঞ্চ নির্মাণের প্রাথমিক কাজ তদারকি করেন। এ সময় তাঁর সঙ্গে জেলা ও উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া ওলামা দল ও জমিয়তে উলামায়ে ইসলামের জেলা পর্যায়ের নেতৃবৃন্দকেও মাঠ পরিদর্শনে দেখা যায়।

পরিদর্শনকালে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ জনসভার শৃঙ্খলা রক্ষা, মঞ্চ নির্মাণ এবং সাংবাদিক গ্যালারি স্থাপনসহ বিভিন্ন কারিগরি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। জনসমাগম নিয়ন্ত্রণ এবং জনসভাকে সুশৃঙ্খল রাখতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রস্তুতি বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের এই বিশাল ময়দানে তারেক রহমানের আগমনে এক ঐতিহাসিক জনসমুদ্র তৈরি হবে। এই জনসভা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি এবং বিপুল জনসমর্থনের বহিঃপ্রকাশ ঘটাবে।

তিনি আরও জানান, জনসভার জন্য মাঠের পশ্চিম পাশে ৭০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের একটি বিশাল মঞ্চ তৈরি করা হচ্ছে। পাশাপাশি সাংবাদিকদের জন্য ২০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের একটি আলাদা গ্যালারি স্থাপন করা হবে। ইতিমধ্যে মঞ্চের খুঁটি স্থাপনের মধ্য দিয়ে প্রাথমিক কাজ শুরু হয়েছে। জনসভাকে সফল করতে জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটে ধারাবাহিক প্রস্তুতি সভা চলছে এবং ওইদিন প্রায় দুই লক্ষ মানুষের সমাগম ঘটবে বলে দলীয় পক্ষ থেকে আশা করা হচ্ছে।

মাঠ পরিদর্শনের সময় জি কে গউছ ছাড়াও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির সভাপতি ফরিদ আহমেদ অলি, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মজিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী এবং হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সফরে ইবাদত: মুসাফিরের জন্য নামাজ ও রোজার শরয়ী বিধান

শায়েস্তাগঞ্জে তারেক রহমানের জনসভা: মাঠ পরিদর্শন ও প্রস্তুতির তদারকিতে জি কে গউছ

আপডেট সময় : ০৪:০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬