ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

মাদারীপুরে দিনদুপুরে বিদ্যুৎ টাওয়ারের যন্ত্রাংশ চুরি, পুরো শহরে বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা

মাদারীপুর জেলা শহরে দিনদুপুরে ৩৩ হাজার ভোল্টের একটি বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৭ অক্টোবর) বেলা ১২টার দিকে মাদারীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের শকুনী মৌজার আলী কাজী সড়কে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এর ফলে টাওয়ারটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়েছে, যা যেকোনো সময় ভেঙে পড়ে পুরো শহরের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর নিয়ন্ত্রণাধীন এই উচ্চ ভোল্টের বিদ্যুৎ টাওয়ারের স্টিলের খুঁটির যন্ত্রাংশ খুলে নিয়ে যায় একটি চোরচক্র। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বিভাগকে অবহিত করেন। খবর পেয়ে ওজোপাডিকোর কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে চোরচক্রটি পালিয়ে যেতে সক্ষম হয়। তবে এর আগেই টাওয়ারের চারটি খুঁটির মধ্যে দুটির যন্ত্রাংশ খুলে নিয়ে যায় তারা।

ওজোপাডিকোর মাদারীপুর কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী ফেরদাউস আল জাহিদ জানান, দিনের আলোতে জনবহুল এলাকায় এমন চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। টাওয়ারের গুরুত্বপূর্ণ অংশ চুরি হওয়ায় এটি এখন নড়বড়ে হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার পাশাপাশি শহরজুড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়ার উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। খবর পাওয়ার পরপরই ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী গোপাল চন্দ্র ঘোষসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, চুরির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত শুরু করা হবে এবং দোষীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্তমানে টাওয়ারটি মেরামত ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ। তবে এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তার অভাব নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সফরে ইবাদত: মুসাফিরের জন্য নামাজ ও রোজার শরয়ী বিধান

মাদারীপুরে দিনদুপুরে বিদ্যুৎ টাওয়ারের যন্ত্রাংশ চুরি, পুরো শহরে বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা

আপডেট সময় : ০৪:০৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬