ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

পাবনায় নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

পাবনার ফরিদপুরে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর সুরাইয়া খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার বিলনলুয়া গ্রাম সংলগ্ন একটি ডোবা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত সুরাইয়া ফরিদপুর উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের জন্তিহার গ্রামের স্বপন খানের মেয়ে। সে স্থানীয় জন্তিহার আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৩ জানুয়ারি বিকেলে নিজ বাড়ির সামনে থেকে সুরাইয়া রহস্যজনকভাবে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে গত ১৬ জানুয়ারি ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের পাঁচ দিন পর আজ রবিবার সকালে স্থানীয় কৃষকরা বিলনলুয়া এলাকায় কাজ করতে গিয়ে ডোবার পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে সুরাইয়ার স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে তার পরিচয় শনাক্ত করেন। মরদেহের হাত, পা ও মুখ রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আকনজি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

পাবনায় নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:৫৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬