ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

মৌলভীবাজারে তারেক রহমানের জনসভাস্থল পরিদর্শনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

আগামী ২২ জানুয়ারি মৌলভীবাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। জনসভার ভেন্যু হিসেবে নির্ধারিত আইনপুর খেলার মাঠের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন দলটির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জনসভাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব আব্দুল রহিম রিপন। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ জনসভা সফল করতে মাঠের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। বিশেষ করে বিশাল জনসমাগমের জন্য মঞ্চ নির্মাণ, নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া গ্যালারি স্থাপন এবং শৃঙ্খলার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। একইসঙ্গে প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন উপ-কমিটির নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় নেতারা।

বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, তারেক রহমানের এই জনসভাকে কেন্দ্র করে মৌলভীবাজারে একটি ঐতিহাসিক ও শান্তিপূর্ণ গণজমায়েত অনুষ্ঠিত হবে। তারা মনে করেন, এই জনসভা আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দলের সুসংগঠিত সাংগঠনিক শক্তি এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত গণসমর্থনের এক অনন্য প্রতিফলন ঘটাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেজওয়ানা ও খলিলুরের গ্রেফতার চায় জামায়াত

মৌলভীবাজারে তারেক রহমানের জনসভাস্থল পরিদর্শনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

আপডেট সময় : ০৩:৫৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬