ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

সাঘাটায় বিএনপি নেতার আয়োজনে বিশাল দোয়া মাহফিল ও ১০ হাজার মানুষের ‘পিঠালি’ ভোজ

গাইবান্ধার সাঘাটায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক বিশাল দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতা ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার প্রায় ১০ হাজার মানুষ ঐতিহ্যবাহী স্থানীয় খাবার ‘পিঠালি’ দিয়ে আপ্যায়িত হন।

গত শুক্রবার জুমার নামাজ শেষে সাঘাটা ডিগ্রি কলেজ মাঠে এই বর্ণাঢ্য আয়োজনের সূচনা হয়। নামাজের পর থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা কলেজ মাঠে জড়ো হতে থাকেন। অল্প সময়ের মধ্যেই বিশাল এই মাঠ জনসমুদ্রে পরিণত হয়। দোয়া অনুষ্ঠান শেষে অত্যন্ত সুশৃঙ্খলভাবে শুরু হয় খাবার পরিবেশন, যা টানা কয়েক ঘণ্টা ধরে চলে।

এই আয়োজনের মূল আকর্ষণ ছিল উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার ‘পিঠালি’। চালের আটা ও গরুর মাংসের সংমিশ্রণে তৈরি এই সুস্বাদু খাবারটি এই অঞ্চলের সামাজিক অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ।

অনুষ্ঠানে অংশ নেওয়া আসাদুল ইসলাম নামের স্থানীয় এক বাসিন্দা জানান, গত এক যুগে এলাকায় এত বড় পরিসরে ঐতিহ্যবাহী খাবারের আয়োজন তিনি দেখেননি। খাবারের স্বাদ এবং পরিবেশনার শৃঙ্খলা ছিল প্রশংসনীয়। একই অনুভূতি ব্যক্ত করেন বোনারপাড়া থেকে আসা আলাউদ্দিন। তিনি বলেন, “হাজার হাজার মানুষ একসঙ্গে বসে খাবার খেলেও কোনো বিশৃঙ্খলা হয়নি, যা সত্যিই ভালো লেগেছে।”

হলদিয়া এলাকার বাসিন্দা ওমর আলী শেখ বলেন, “পিঠালি আমাদের এলাকার দীর্ঘদিনের ঐতিহ্য। অনেকদিন পর এত মানুষের সাথে বসে এই সুস্বাদু খাবার খেয়ে তৃপ্তি পেলাম।”

আয়োজক সেলিম আহম্মেদ তুলিপ জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করার পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতেই এই পিঠালি ভোজের আয়োজন করা হয়েছে।

উক্ত দোয়া মাহফিল ও গণভোজে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মো. মাহামুদুনবী টিটুল, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. ফারুক আলম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইন প্রধান লাবুসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেজওয়ানা ও খলিলুরের গ্রেফতার চায় জামায়াত

সাঘাটায় বিএনপি নেতার আয়োজনে বিশাল দোয়া মাহফিল ও ১০ হাজার মানুষের ‘পিঠালি’ ভোজ

আপডেট সময় : ০২:০৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬