ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: মসজিদে ধানের শীষে ভোট প্রার্থনার অভিযোগ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও আংশিক সাতকানিয়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জসিম উদ্দিনের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, তিনি চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর জোহাদিয়া দরবার মসজিদে জুমার নামাজে আগত মুসল্লিদের কাছে সরাসরি ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন।

ঘটনাটি ঘটে গত শুক্রবার (১৬ জানুয়ারি)। অভিযোগ অনুযায়ী, জসিম উদ্দিন নিজেকে এলাকার সন্তান ও ভাই হিসেবে পরিচয় দিয়ে মুসল্লিদের কাছে ধানের শীষ প্রতীক “ফেরত পাওয়ার” কথা বলেন এবং আসন্ন নির্বাচনে তাকে নির্বাচিত করার জন্য উন্নয়ন, মানবকল্যাণ, ধর্মীয় আদর্শ ও ভোটদানের আহ্বান জানান।

নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫–এর বিধি ১৮ অনুযায়ী, ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৩ মিনিট ৩২ সেকেন্ডের একটি ভিডিওতে জসিম উদ্দিনকে বলতে শোনা যায়, “আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, জসিম উদ্দিন। আপনারা জানেন, আমাকে এই ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে। আমার মাধ্যমে আপনাদের কাছে এই প্রতীক ফিরে এসেছে। গত ২১ থেকে ২৩ বছর ধরে এই ধানের শীষ প্রতীকে কেউ ভোট দিতে পারেনি।” তিনি আরও বলেন, “আপনারা জানেন, গতবার উপজেলার চেয়ারম্যান নির্বাচনে দল-মত নির্বিশেষে বৃহত্তর চন্দনাইশের মানুষ সুষ্ঠু ভোটের মাধ্যমে আমাকে চেয়ারম্যান বানিয়েছেন। আমি আপনাদের কাছে আশা করব, আমি আপনাদের সন্তান হিসেবে এসেছি সরকারি টাকা আত্মসাৎ করার জন্য না। আমি এসেছি মানুষের কল্যাণে কাজ করার জন্য, মানবকল্যাণে কাজ করার জন্য এবং অসহায়, গরিব, দুঃখী, মেহনতি মানুষের জন্য কাজ করার জন্য। আমি এসেছি মানুষের দুঃসময়ে মানুষের পাশে থাকার জন্য—বিশেষ করে আমার বৃহত্তর চন্দনাইশবাসী এবং আংশিক সাতকানিয়াবাসীর পাশে থাকার জন্য।”

তিনি তার দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন এই চন্দনাইশের উন্নয়ন থেকে শুরু করে যা যা কাজ করা দরকার, সব করতে পারি। আপনারা জানেন, আমি সুন্নি জামাতের সুন্নি মতাদর্শের লোক। আমার পরিবার, আমার আত্মীয়স্বজন—আমরা সবাই সুন্নি মতাদর্শের লোক। এই চন্দনাইশে ইনশাআল্লাহ আপনাদের সন্তান জসিমকে আপনারা ১২ তারিখে আপনাদের মূল্যবান ম্যান্ডেট দিন। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, এই চন্দনাইশে কোনো হানাহানি, কোনো প্রতিহিংসার রাজনীতি, কোনো মামলা রাজনীতি, কোনো দখলের রাজনীতি, কোনো সিন্ডিকেটের রাজনীতি—এগুলো ইনশাআল্লাহ আমি জসিম হতে দেব না।”

এ বিষয়ে বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বক্তব্য রাখার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কোন ভোট চাইনি। সবার কাছে দোয়া চেয়েছি। বিষয়টি আপনারা একটু পজিটিভভাবে লিখেন।”

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং আসনটির সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাজিব হোসেন জানান, অভিযোগটি তারা পেয়েছেন এবং অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেজওয়ানা ও খলিলুরের গ্রেফতার চায় জামায়াত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: মসজিদে ধানের শীষে ভোট প্রার্থনার অভিযোগ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

আপডেট সময় : ১২:৫৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬