ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

লালমনিরহাটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: বিএনপির দুই নেতাকে অর্থদণ্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির দুই নেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ও কুচলিবাড়ী ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি শামীম হোসেন এবং সাজেদুল ইসলাম হাকিম। তারা উভয়ই এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের পক্ষে নির্বাচনী প্রচারণায় লিপ্ত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, নির্বাচনের আচরণবিধি তোয়াক্কা না করে জগতবেড় ইউনিয়নে প্রার্থীর পক্ষে কম্বল বিতরণ করার দায়ে শামীম হোসেনকে ৫ হাজার টাকা এবং কুচলিবাড়ী ইউনিয়নে ফুটবল বিতরণ করায় সাজেদুল ইসলাম হাকিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালীন অভিযুক্তরা তাদের দোষ স্বীকার করলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এই অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা পরবর্তীতে জরিমানার অর্থ পরিশোধ করেন।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীর পক্ষে উপহার সামগ্রী বিতরণের অভিযোগে এই জরিমানা করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে প্রশাসনের এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল জার্মান থেকে অনূদিত হ্যারমান হেসের গ্রন্থ বইমেলায়

লালমনিরহাটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: বিএনপির দুই নেতাকে অর্থদণ্ড

আপডেট সময় : ০১:১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬