মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চলমান সরকারবিরোধী বিক্ষোভকারীদের ‘দেশপ্রেমিক’ আখ্যা দিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একইসাথে তিনি বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দখলে নেওয়ার সরাসরি নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই কড়া বার্তা দেন।
ট্রাম্প তার পোস্টে লেখেন, “ইরানি দেশপ্রেমিকেরা, প্রতিবাদ চালিয়ে যান, আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করুন!!! খুনি এবং নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন। তাদের চড়া মূল্য দিতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “যতক্ষণ না প্রতিবাদকারীদের হত্যা বন্ধ হচ্ছে, ততক্ষণ আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। সাহায্য আসছে।”
এই বিবৃতি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ এবং বিক্ষোভকারীদের প্রতি জোরালো সমর্থনের ইঙ্গিত দেয়। ট্রাম্পের এই মন্তব্যের ফলে ইরান সরকারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























