ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

রাজশাহীর দুর্গাপুরে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, বাবা-ছেলে আহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘আশ্রয়’ দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া এলাকায় এই সংঘাতের ঘটনা ঘটে। এতে এক বিএনপি নেতা ও তার ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঝালুকা ইউনিয়নের বিএনপি নেতা রেজাউল ইসলামের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজনৈতিক আশ্রয় দেওয়ার অভিযোগ তোলেন একই দলের কর্মী বাক্কার আলী। এই বিষয়টিকে কেন্দ্র করে সোমবার বিকেলে কাঁঠালবাড়িয়া বাজারে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের সেই বিরোধের জেরে সন্ধ্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাক্কার আলী ও তার ছেলে আশিকসহ ১০-১৫ জন রেজাউলের ছেলে ইমনের ওপর অতর্কিত হামলা চালায়। ছেলেকে বাঁচাতে রেজাউল ইসলাম এগিয়ে এলে তাকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় রেজাউল (৪৫) ও তার ছেলে ইমনকে (২০) উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই হামলার ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি পুলিশ অবগত রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেটা এআই চ্যাটে আত্মহত্যার ইঙ্গিত পেলে অভিভাবক ও জরুরি সেবার কাছে বার্তা যাবে

রাজশাহীর দুর্গাপুরে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, বাবা-ছেলে আহত

আপডেট সময় : ০৪:৪৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬