ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

রাজধানীর শ্যামপুরে সড়ক দুর্ঘটনা: অজ্ঞাত যানের ধাক্কায় প্রাণ হারালেন শ্রমিক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন বালুর মাঠ এলাকায় সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাতপরিচয় একটি দ্রুতগামী যানের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ইব্রাহিম পেশায় একজন শ্রমিক ছিলেন এবং পুরান ঢাকার নবাবপুর এলাকায় কাজ করতেন। প্রতিদিনের মতো কাজ শেষ করে রাতে জুরাইনের বাসায় ফিরছিলেন তিনি। পথে বালুর মাঠ এলাকায় পৌঁছালে কোনো এক অজ্ঞাত যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মিনারা বেগম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ইব্রাহিমকে উদ্ধার করেন। তবে কোন গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিহত ইব্রাহিম ভোলা জেলার তজুমদ্দিন থানার দক্ষিণ কাশিরহাট গ্রামের আনিসুল হকের ছেলে। তিনি রাজধানীর জুরাইন এলাকায় সপরিবারে ভাড়া বাসায় বসবাস করতেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রবাসীদের উল্লাস: অনুষ্ঠিত হলো ফ্লোরিডা স্টেট ব্যাডমিন্টন টুর্নামেন্ট

রাজধানীর শ্যামপুরে সড়ক দুর্ঘটনা: অজ্ঞাত যানের ধাক্কায় প্রাণ হারালেন শ্রমিক

আপডেট সময় : ০৩:৫৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬